অয়ন ঘোষাল: বৃহস্পতিবারই ছিল হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাবরি যাত্রা (Babri Yatra)। দীর্ঘ সেই যাত্রাপথ আজ অবশ্য সংক্ষিপ্ত করতে হয়েছিল। তবে, অচিরেই পূর্ণাঙ্গ বাবরি যাত্রার পরিকল্পনা আছে তাঁর বলে জানা গিয়েছে। বাবরি মসজিদ ('Babri Masjid') নির্মাণ শুরুর পরে ছিল হুমায়ুনের (Suspended Trinamool Congress MLA Humayun Kabir) বাবরি যাত্রা (Babri Yatra)। পুলিসের অনুমতি না থাকায় সেই যাত্রা আজ সংক্ষিপ্ত হয়। আর ইত্যবসরে মিলে গেল হুমায়ুন কবীরের এক্সক্লুসিভ ইন্টারভিউ (Humayun Kabir Exclusive Interview)। বিস্ফোরক কী বললেন হুমায়ুন?
হুমায়ুন কবীরের এক্সক্লুসিভ ইন্টারভিউ:
প্রশ্ন: ববি হাকিম শিলিগুড়িতে বলেছেন, এটা রামকৃষ্ণ বিবেকানন্দের পশ্চিমবঙ্গ। এখানে মন্দির-মসজিদ-রাজনীতি চলে না। এতে বিজেপিকে সুবিধা করে দেওয়া হচ্ছে।
হুমায়ুন কবীর: আমি ববির কথার কোনো উত্তর দেব না। ওঁকে যিনি চালান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, তিনি মার্চ মাসের ৫ বা ৬ তারিখের পরে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। তখন JUP রাজ্যের দায়িত্ব নেবে। বিজেপিকে আটকানোর দায়িত্ব আমাদের।
প্রশ্ন: সৌমিত্র খাঁ বলেছেন, হুমায়ুন যেন তৃণমূলকে আটকানোর নিজের কথায় অনড় থাকেন।
হুমায়ুন কবীর: সৌমিত্র কী বলল, আমার কাছে ম্যাটার করে না। রাজ্যে একটা স্বচ্ছ সরকার আমার নেতৃত্বে হবে। মমতা সরকারের বদলে সেই দায়িত্ব আমরা নেব।
প্রশ্ন: AIMIM-এর সঙ্গে JUP (Janata Unayan Party)-র নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়ে গেল
হুমায়ুন কবীর: অবশ্যই হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন ভোটের কথা ঘোষণা করলেই আমরাও আমাদের চূড়ান্ত নির্বাচনী গাঁটছড়া এবং আসন সমঝোতা নিয়ে ফাইনাল অফিসিয়াল ঘোষণা করে দেব। আসাদুদ্দীন ওয়েইসি-সহ বহু স্টার ক্যাম্পেইনার আসবেন।
প্রশ্ন: পূর্ণাঙ্গ বাবরি যাত্রা কবে?
হুমায়ুন কবীর: সেটা ২২ তারিখ ঘোষণা করব। আমাদের রমজান মাসের কথা মাথায় রাখতে হচ্ছে। রোজা চলবে। সম্ভবত ২ মার্চ নাগাদ হবে। বাবরি মসজিদ বেলডাঙ্গা থেকে শুরু হয়ে উত্তর দিনাজপুরের করণদীঘি পর্যন্ত বাবরি পূর্ণাঙ্গ যাত্রা হবে। ৬ মার্চ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হতে পারে, তার আগেই করে নেব ওটা।
প্রশ্ন: মেয়ে-জামাইয়ের সঙ্গে টাচে আছেন?
হুমায়ুন কবীর: আমার মেয়ের সঙ্গে রেগুলার ফোনে কথা হচ্ছে। যাওয়ার টাইম পাচ্ছি না। আমার বেহাই অসুস্থ। আমার জামাইয়ের গায়ে আমার ছেলের পিস্তল থেকে গুলি লেগেছিল। ফলে ওঁরা প্রবলেমে আছে।
পূর্ণাঙ্গ বাবরি যাত্রা
প্রসঙ্গত, বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পরে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ হুমায়ুন কবীরের বাবরি যাত্রার কথা ঘোষণা করা ছিল। তবে পূর্ণাঙ্গ বাবরি যাত্রায় কাটছাঁট হয়। নদীয়ার পলাশী মনুমেন্ট থেকে ১০০ গাড়ি নিয়ে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত যাত্রার অনুমতি কোনো জেলার পুলিস দেয়নি। কারণ, আজ, বৃহস্পতিবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ২৬৫ কিলোমিটার রাস্তায় এই যাত্রা করার অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়েছে নদীয়া মুর্শিদাবাদ এবং মালদা জেলার পুলিস।