• ছেলের কুকীর্তিতেই অপমান, নিজেদের শেষ করার চেষ্টা বৃদ্ধ দম্পতির
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ছেলে আর্থিক প্রতারণা করেন বলে অভিযোগ। একই সঙ্গে নেশাগ্রস্ত জীবনযাপন করেন তিনি। এই জেরে নিত্যদিন চরম অপমান সহ্য করতে হতো তাঁর বাবা-মাকে। এই গঞ্জনা সহ্য করতে না পেরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বামনগাছি এলাকার রামকৃষ্ণ পল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৈকত বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবককে নিয়ে ভাড়া বাড়িতে (rented house) বসবাস করতেন তাঁর বৃদ্ধ বাবা-মা। অভিযোগ, দীর্ঘ দিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার করলেও সেই টাকা পরিশোধ করতেন না সৈকত। পাশাপাশি তিনি নেশায় আসক্ত বলেও অভিযোগ প্রতিবেশীদের। ফলে পাওনাদারদের চাপে বারবার অপমানিত হতে হতো বৃদ্ধ দম্পতিকে।

    অভিযোগ, ছেলের বিষয়ে বৃদ্ধ দম্পতিকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন এলাকার কয়েক জন। পাশাপাশি বাড়িওয়ালাও ঘর ছেড়ে দিতে বলেন তাঁদের। সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরেই বৃহস্পতিবার বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

    ছেলের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণা ও মানসিক নির্যাতনের (mental torture) অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ছেন এলাকার পুলিশ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)