• গভীর রাতে ভয়াবহ আগুন যশোর রোডের পাশে শো-রুমে
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। গাইঘাটা বাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাতের দিকে একটি শো-রুমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় একটি শো-রুমে অগ্নিকাণদের ঘটনা ঘটে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শো-রুমের মালিককে ফোন করে জানায় পুরো শো-রুম জুড়ে  আগুন ছড়িয়ে পড়েছে। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয়।

    স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও তারা তৎক্ষণাৎ কোনও সক্রিয় পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাতেই রাস্তা অবরোধ করেন। এরপর ফায়ার ব্রিগেডে খবর পাঠানো হয়।

    স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় বিরাট ক্ষতি হয়েছে শো-রুমটির। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪০ থেকে ৪২টি বাইক। দমকলের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় রাত প্রায় ৩.২০ নাগাদ। প্রথমে একটি ইঞ্জিন পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও একটি গাড়ি পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
  • Link to this news (আজকাল)