• অনাথ আশ্রমের সহযোগিতায় উচ্চমাধ্যমিকে ১০ আবাসিক
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, ভগবানপুর: অনাথ আশ্রম হলেও আবাসিকদের পড়াশোনার (Education) বিষয়ে কোনও খামতি রাখতে চান না আশ্রম কর্তৃপক্ষ। এ বার ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের ১০ আবাসিক উচ্চমাধ্যমিক (Hs exam) পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে আট জন পরীক্ষা দিচ্ছে অনাথ আশ্রম থেকে আর দু’জন অনাথ আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাস থেকে। এই ১০ জন পরীক্ষার্থীর মধ্যে আট জন স্থানীয় পাঁউশি বৈকুন্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দির থেকে ও বাকি দু’জন অন্য স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে।

    এ বার এই আনাথ আশ্রম থেকে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা দিয়েছে ১৪ জন আবাসিক। আশ্রমের আবাসিক সুভাষ, সুরজিৎ, সন্ধ্যা, সিয়া, শ্রাবণী, রেবতী, দেবজিৎ, মৃন্ময়, দীপিকা ও দেবশ্রী এ বার উচ্চমাধ্যমিক দিচ্ছে। এদের কারও মা নেই। আবার কারও বাবা–মা দু’জনই নেই। তবু মনের জোর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় পড়াশোনা চালিয়ে গিয়েছ ওরা। পাশে সবসময় ছিলেন আশ্রম কর্তৃপক্ষ। তাই জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বসতে পারছে ওরা। আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন, ‘এরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে এবং নিজেদের তৈরি করছে, যাতে আগামী দিনে প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারে। আশ্রম সবসময় ওদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে।’

  • Link to this news (এই সময়)