• খুন, ডাকাতি, ধর্ষণ: তদন্তে অবহেলা নয়, স্পষ্ট বার্তা বিধাননগর পুলিশের
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়: রাজ্যে সাইবার অপরাধের (Cyber crime) ঘটনায় শীর্ষে রয়েছে যে কয়েকটি এলাকা তার মধ্যে অন্যতম বিধাননগর (Bidhannagar)। কিন্তু সাইবার অপরাধের মতো হোয়াইট কলার ক্রাইমে (Crime) জোর না দিতে গিয়ে ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ, যৌন হেনস্থা, অপহরণের মতো অপরাধকে হালকা ভাবে নেওয়া র যাবে না-বিধাননগর কমিশনারেটের তরফে সম্প্রতি এমনই নির্দেশ দেওয়াই হয়েছে সব থানার (Police station) অফিসারদের।

    কমিশনারেটের এক কর্তার কথায়, 'অর্থনৈতিক অপরাধে সাধারণত একজন ব্যক্তি বা তাঁর পরিবার ক্ষতিগ্রস্ত হন। কিন্তু এলাকায় খুন, ধর্ষণ, ছিনতাই বা অপরহণের মতো ঘটনা ঘটলে তার প্রভাব সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। সে কারণেই সাইবার অপরাধের পাশাপাশি অন্য ধরণের অপরাধের ঘটনাকেও সমান গুরুত্ব দিতে হবে। অনেকে ক্ষেত্রেই দেখা যাচ্ছে, প্রতারণা (Fraud)

    সংক্রান্ত অভিযোগকে বেশি গুরুত্ব দিচ্ছে থানাগুলি। ফলে অন্য অপরাধের তদন্ত ঠিক মতো এগোচ্ছে না।' একই সঙ্গে কমিশনারেটের তরফে সব থানাকে বলা হয়েছে, থানায় কেউ অভিযোগ জানাতে এলে অবশ্যই তাঁর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এলাকা নিয়ে দায় ঠেলাঠেলি করা যাবে না। থানায় কেউ ফোন করে সাহায্য চাইলে তাঁর পাশে দাঁড়াতে হবে। রাতে তো বটেই দিনেও রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ানোর কথা বলা হয়েছে থানাগুলিকে। প্রয়োজনে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বলেছে কমিশনারেট। বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, 'আইনশৃঙ্খলার বিষয়ে যেমন গুরুত্ব দিতে হবে, তেমনই সাধারণ মানুষের আস্থা যাতে পুলিশের উপর বজায় থাকে সেদিকেও নজর রাখতে হবে।'

  • Link to this news (এই সময়)