• সল্টলেক সেক্টর ফাইভে বহুতলে আগুন, আতঙ্কে তোলপাড় এলাকা
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • সল্টলেক সেক্টর ফাইভে বাণিজ্যিক বহুতলে আগুন। সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের একবারে কাছে রয়েছে এই বহুতলটি। এখানে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বেশ কিছু ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে। শুক্রবার ওই বহুতলে আগুন লেগেছে। সূত্রের খবর, বহুতলে থাকা একটি রেস্টুরেন্টে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশের এলাকা।

    ওই বহুতলে থাকা একটি বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী লিফটে আটকে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন।

    সল্টলেক সেক্টর ফাইভের ওই বিল্ডিংয়ের একটি বার কাম রেস্টুরেন্টে আগুন। ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল। তার ফলে আতঙ্কিত হয়ে পড়েন ওই বহুতলে থাকা আইটি সংস্থার কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা তাঁদের নামিয়ে আনেন। সেই সময়ের মধ্যে একজন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী লিফটের মধ্যে আটকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মীদের চেষ্টায় খানিকক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

  • Link to this news (এই সময়)