• Live: কমছে শীতের আমেজ, ১৬ ডিগ্রির থেকে বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • তেলঙ্গনার রাসায়নিক কারখানায় ফের দুর্ঘটনা (Telangana Blast)। শনিবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল ইয়াদাদরি ভুবনাগিরি জেলা। আহত কমপক্ষে ৬।

    প্রায় দুই দশক পরে বাংলাদেশে সরকার গড়তে চলেছে BNP। আগামী সোম বা মঙ্গলবার সংসদ সদস্যরা শপথ নিতে পারেন। সে দিনই নতুন প্রধানমন্ত্রী পদে তারেক রহমান (Tarique Rahman) ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন বলে জানা যাচ্ছে। 

    কমছে শীতের আমেজ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৩৭ শতাংশ। 

  • Link to this news (এই সময়)