• ‘যুবসাথী’র শিবিরে নেওয়া হবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আবেদনও
    বর্তমান | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ জানুয়ারি থেকে জেলায় জেলায় চালু হচ্ছে যুবসাথী এবং খেতমজুরদের ভাতা দেওয়ার আবেদন নেওয়ার জন্য বিশেষ শিবির। এই ক্যাম্পগুলিতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জন্য নতুন আবেদনও জমা নেওয়া হবে। ‘দুয়ারে সরকার’-এর আদলে এই ক্যাম্পগুলি চালু করা নিয়ে শনিবার বেলা ১১টা থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। তার আগে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের কাছে যুবসাথী এবং খেতমজুরদের আর্থিক সহায়তা সংক্রান্ত ‘এসওপি’ পাঠিয়েছে নবান্ন। জেলায় জেলায় আবেদনপত্রের প্রতিলিপিও পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)