• জলঙ্গিতে গাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য
    দৈনিক স্টেটসম্যান | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • জোড়াতলা এলাকায় রাজ্য সড়কের পাশে দীর্ঘ তিন বছর ধরে একটি গাড়ি পড়ে ছিল, এমনটাই জানিয়েছেন পুলিশ এবং স্থানীয়রা। এদিন সকালে গাড়িটির ভিতর থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে গাড়ির ভিতর থেকে পচাগলা দেহ উদ্ধার করা হয়।

    ১০-১২ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। গাড়ির ভিতরে খুন করা নাও হতে পারে। অন্যত্র খুন করে প্রমাণ লোপাটে জন্য দেহটি এখানে রাখা হয়েছিল বলে মত তদন্তকারীদের একাংশের।

    এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘তিন বছর ধরে গাড়িটি এখানে পড়ে রয়েছে। আজ দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দিই। ভিতর থেকে প্রায় কঙ্কালসার দেহ উদ্ধার হয়েছে। থানার এত কাছে এমন ঘটনা ঘটবে, ভাবা যায়নি।’ ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)