দিকে আসছিল একটি গাড়ি। অভিযোগ, দ্রুতগতিতে ছুটতে থাকা গাড়িটি প্রথমে একটি অ্যাপ ক্যাব ও রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নামজাদা পাঁচতারা হোটেলের সামনে খেলনা
মতো উলটে যায়।
গাড়িতে এক যুবক ও দুই তরুণীসহ মোট চারজন ছিলেন। দুর্ঘটনায় সকলেই কমবেশি
হ
। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই মদ্যপ
ছিলেন।এমনকি চালকও নেশাগ্রস্ত অবস্থায় স্টিয়ারিং ধরেছিলেন বলে অভিযোগ। পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং
উলটে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও এই এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গত ২৫ জানুয়ারি ইকো পার্ক সংলগ্ন রাস্তায় ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে মৃত্যু হয় এক স্কুটি চালকের। তিনি বিশ্ববাংলা গে
দিক থেকে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন।ইকো পার্কের ১ নম্বর ও ২ নম্বর গেটের মাঝে দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে
ডিভাইডারে ধাক্কা মারেন। হেলমেট না থাকায় মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে
।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ।