কমিশনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, বিভিন্ন জেলার ডিইও, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং সহকারী ইআরও-রা। কমিশন নির্দেশ দিয়েছে, শুনানিতে জমা পড়া প্রত্যেকটি নথি ব্যক্তিগতভাবে যাচাই করে তবেই অনুমোদন দিতে হবে। অননুমোদিত, অস্পষ্ট বা অগ্রহণযোগ্য নথি আপলোড হলে তার দায় সংশ্লিষ্ট জেলাশাসককেই নিতে হবে।
সূত্রের খবর, অন্তত সাতটি জেলার জেলাশাসক কমিশনের কড়া সমালোচনার মুখে পড়েছেন। এসআইআরের নথি ওয়েবসাইটে আপলোড করতে দেরি হওয়ায় কোচবিহারের জেলাশাসককে ভর্ৎসনা করা হয়েছে।