• রাজ্য পুলিশে ফের রদবদল, বদলি করা হলো দুই জেলার SP-কেও
    এই সময় | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • গত ৩০ জানুয়ারি রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল হয়েছিল। রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হন পীযূষ পান্ডে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হন সুপ্রতিম সরকার। এ ছাড়াও পুলিশের একাধিক উচ্চপদে বদল করে নবান্ন। শনিবার ফের রাজ্য পুলিশের কিছু পদে রদবদল হলো। যদিও এটাকে রুটিন বদলি বলেই দাবি করেছে নবান্ন।

    রাজ্যের এডিজি অ্যান্ড আইজিপি (মর্ডানাইজেশন অ্যান্ড কোঅর্ডিনেশন) পদে ছিলেন রাজীব মিশ্র। তাঁকে এডিজি অ্যান্ড আইজিপি (সাউথ বেঙ্গল) পদে পাঠানো হলো। এডিজি অ্যান্ড আইজি (কারেকশনাল সার্ভিস) ছিলেন লক্ষ্মী নারায়ণ মিনা, তিনি যাচ্ছেন সিআইডির এডিজি অ্যান্ড আইজিপি পদে। জেলা পুলিশের মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজিপি ছিলেন মুকেশ, তাঁকে আইবির আইজিপি পদে পাঠানো হচ্ছে।

    এ ছাড়াও নদিয়া ও রানাঘাট রেঞ্জের ডিআইজি পদে ছিলেন সৈয়দ ওয়াকুয়ার রাজা, তিনি মুর্শিদাবাদের ডিআইজি হচ্ছেন। বদল করা হলো দুই জেলার পুলিশ সুপারকেও। জলপাইগুড়ি পুলিশ সুপার হলেন অমরনাথ কে, তিনি কৃষ্ণনগরের এসপি ছিলেন। অন্য দিকে জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রঘুবংশীকে পাঠানো হল কৃষ্ণনগরের পুলিশ সুপার করে।

  • Link to this news (এই সময়)