• Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা
    এই সময় | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • কাটোয়া ২ নম্বর স্টেশনে (Katwa Station) দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন (Fire Incident) লেগে যায় রবিবার সকালে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। কামরাগুলিতে কোনও যাত্রী ছিল না। ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কী কারণে আগুন লেগেছিল, তা স্পষ্ট নয়। 

    রবিবার শুরু হচ্ছে ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম বিলি (Banglar Yuva Sathi)। এর জন্য জেলায় জেলায় বিশেষ শিবির খোলা হয়েছে। এই শিবিরগুলিতে যুবসাথী প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও নতুন করে আবেদন করা যাবে। 

    আরও বাড়ল তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৬,৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।  শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীতের কামব্যাকের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা। 

  • Link to this news (এই সময়)