মৃতের বাড়ি জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় ৪টে নাগাদ ফ্লাইওভারের উপর রাস্তার ধারে একটি বাইক পড়ে থাকতে দেখা যায়। তার প্রায় ৯ ফুট নীচে পড়ে ছিল রাজের দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শিলিগুড়ি থেকে বাইকে করে ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। সম্ভবত পিছন দিক থেকে দ্রুতগতির কোনও গাড়ি ধাক্কা মারায় তিনি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়েন। তবে ঠিক কীভাবে তিনি নীচে গেলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি নিছক পথদুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ডুয়ার্স থেকে সিকিমগামী একটি গাড়ি ২৯ মাইল এলাকায় তিস্তায় পড়ে গিয়ে দু’জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তরবঙ্গের রাস্তায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।