টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন, দুই সন্তানকে নিয়ে পথে নুসরত-যশ
দৈনিক স্টেটসম্যান | ১৫ ফেব্রুয়ারি ২০২৬
যশ-নুসরত, অভিনেত্রী ও বিধায়ক সায়ন্তিকা-সহ একাধিক তারকার ফ্ল্যাট রয়েছে। আবাসনের পাঁচতলায় আগুন লাগে বলে খবর। তারপর তা ছড়িয়ে পড়ে। যে তলে আগুন লাগে তার ঠিক উপরের তলায় যশ-নুসরতের ফ্ল্যাট। প্রাণভয়ে দুই শিশুসন্তানকে নিয়ে সঙ্গে সঙ্গে নেমে আসেন তাঁরা। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন লাগার কারণ জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ। তিনি বলেন, ‘শুনেছি, পাঁচতলার এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজো হয়। প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তাঁরা। সেই প্রদীপ না নিবিয়েই তাঁরা নীচে নেমে আসেন, আবাসনের মন্দিরে শিবপুজো করবেন বলে। তাঁদের অনুপস্থিতিতে সম্ভবত বাড়ির প্রদীপ থেকে আগুন ধরে যায়।‘
বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আবাসনে আগুন লাগার কথা শুনেছি। তবে সেই সময় আমি ওখানে ছিলাম না। বরাহনগরে ক্যাম্পে এসেছি। আমি সুস্থই আছি।‘