• SIR প্রতিবাদ, বলাগড়ে বাইক মিছিল তৃণমূলের
    আজকাল | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে শুরু থেকেই প্রতিবাদে মুখর তৃণমূল। সোচ্চার দলের চেযারপার্সন তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের শাসক শিবিরের দাবি, কমিশন ও কেন্দ্র যৌথ পরিকল্পনায় এসআইআর-এর মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্ত করেছে। এর প্রতিবাদে হুগলির বলাগড় বিধানসভায় বাইক মিছিল করল জোড়া-ফুল শিবির। 

    রবিবার কয়েক হাজার বাইক, গাড়ির মিছিল হল ত্রিবেণী টাউনশিপ থেকে বলাগড়ের অসম লিঙ্ক রোড পর্যন্ত। 

    এই মিছিলেন নেতৃত্ব দেন হুগলি সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি অরিন্দম গুঁইন। ছিলেন, স্থানীয় বিধায়ক অসীমা পাত্র-সহ অন্যান্য নেতৃত্বও।
  • Link to this news (আজকাল)