• Breaking News Live: জনপ্রিয় ওড়িয়া গায়িকা গীতা পট্টনায়েকের জীবনাবসান
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবেন বাংলাদেশের সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। সূত্রের খবর, ওই দিন মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্রে জানা যাচ্ছে। তবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর প্রতিনিধি হিসেবে থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। অধ্যক্ষের সঙ্গে থাকবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি।

    প্রয়াত ওড়িয়া সঙ্গীতের কিংবদন্তী শিল্পী গীতা পট্টনায়েক। রবিবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন ৭৩ বছর বয়সি এই প্রবীণা শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। গত কয়েকদিন ধরে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন গীতা পট্টনায়েক।

  • Link to this news (এই সময়)