• ‘ভারতকে খালিস্তান করে দেব...’, এ বার আমেদাবাদের একাধিক স্কুলে হুমকি ই-মেল
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • দিল্লির পর এ বার আমেদাবাদ (Ahmedabad) । সোমবার আমেদাবাদের একাধিক স্কুলে হুমকি ই-মেল (Bomb Threat Mail) পাঠানো হয়েছে বলে খবর। এমন হুমকি বার্তা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। চলছে তল্লাশি। ভদোদরার কয়েকটি স্কুলেও হুমকি মেল পাঠানো হয়েছে বলে অভিযোগ।

    পুলিশ সূত্রে খবর, ইমেল-এ ভারতকে খালিস্তান বানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই এই ধরনের হুমকি ইমেল এসেছিল দিল্লির বেশ কয়েকটি স্কুলেও। তাতে লেখা ছিল আফজল গুরুর (Afzal Guru threat email) স্মৃতিতে দিল্লিকে ‘খলিস্তান’ বানানোর পরিকল্পনা করা হয়েছে, এমনকী, নির্দিষ্ট সময় উল্লেখ করে হামলার হুমকিও দেওয়া হয়েছিল ওই ই-মেলে।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)