• প্রায় ৬ হাজার টাকা সস্তা হলো রুপো, দাম কমলো সোনারও
    এই সময় | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ফেব্রুয়ারি মাসের শুরু থেকে সোনা ও রুপোর দাম ধাতুর দাম সর্বোচ্চ পর্যায় থেকে অনেকখানিই কমেছে। গত সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবারও অনেকটাই কমেছিল এই দুই মূল্যবান ধাতুর দাম। এ সপ্তাহের প্রথম দিনেও এই গয়না তৈরির এই দুই ধাতুর দাম কমেছে। এর জেরে কলকাতার বাজারে আড়াই লক্ষের নীচে নেমেছে প্রতি কেজি রুপোর দাম।

    সোমবার কলকাতার বাজারে ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১ হাজার ৩৫০ টাকা। ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম কলকাতার বাজারে কমেছে ১ হাজার ৩০০ টাকা। প্রতি কেজি রুপোর দাম কমেছে ৫ হাজার ৮৫০ টাকা।

    সোমবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)

    পাকা সোনা বার (২৪ ক্যারাট): ১ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

    পাকা সোনা বার (খুচরো): ১ লক্ষ ৫৫ হাজার ৫৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

    হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ১ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

    রুপো (খুচরো): ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা (প্রতি কেজি)

    (দামের সোর্স: WBBMJA)

    বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। এই দরের থেকে কিছুটা বেশি খরচ হবে। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে এই মজুরি আলাদা হতে পারে।
  • Link to this news (এই সময়)