আজকাল ওয়েবডেস্ক: অবৈধ সিম বক্স ব়্যাকেট চালানোর অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি নাগরিক আবির শেখকে।
অভিযোগ, আবির ভিপিএন ব্যবহার করে নিজের অবস্থান গোপন রেখে আন্তর্জাতিক অবৈধ কল রাউটিংয়ের কাজ করতেন বলে অভিযোগ।
গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট একাধিক আস্তানায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ সিম কার্ড, একাধিক সিম বক্স মেশিন এবং মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সঙ্গে ত্রিপুরা এবং মালয়েশিয়া-তে থাকা সহযোগীদের যোগাযোগ ছিল। আন্তর্জাতিক পর্যায়ের এই অপরাধচক্রের বিস্তার কতদূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অবৈধ উপায়ে বিদেশি কলকে স্থানীয় কল হিসেবে দেখিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।