• তৃণমূল ভবনে বসল বায়োডাটা বক্স, নতুন মুখ খুঁজছে তৃণমূল কংগ্রেস
    দৈনিক স্টেটসম্যান | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • বক্স বসানোর পর থেকেই আবেদন জমা পড়তে শুরু করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই শতাধিক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের তালিকায় রয়েছেন চিকিৎসক, সমাজসেবী থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন বিধায়ক-মন্ত্রীদের নামও। চিকিৎসক মৃণালকান্তি সাহা, যিনি দীর্ঘদিন মাদার টেরেসার সঙ্গে কাজ করেছেন, তিনিও বায়োডেটা জমা দিয়েছেন। সমাজসেবী এনামুল হকও আবেদন করেছেন বলে জানা গিয়েছে।

    এ ছাড়া লালগোলার প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং মালদহের মন্ত্রী তাজমূল হোসেন-সহ একাধিক পরিচিত মুখ আবেদনের আগ্রহ প্রকাশ করেছেন।

    ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও পরবর্তী লোকসভা নির্বাচনের আগেও একই পদ্ধতিতে ড্রপ বক্স বসিয়ে আবেদন সংগ্রহ করেছিল তৃণমূল। সেই রীতি মেনেই এ বারও উদ্যোগ। তবে প্রতি বারই প্রার্থী তালিকায় চমক দেয় দল। ফলে প্রশ্ন উঠছে, এ বার কি নতুন মুখের উপর জোর দেওয়া হবে, নাকি অভিজ্ঞদেরই ফের সুযোগ দেওয়া হবে? দলীয় সূত্রে খবর, নির্বাচন ঘোষণার দিনই বক্স খোলা হবে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)