• প্রবীণ বাম নেতার বড় মেয়ে তৃণমূল কাউন্সিলর, আর ছোট মেয়ে যোগ দিলেন বিজেপিতে!
    ২৪ ঘন্টা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাম পরিবারের 'দক্ষিণা' বাতাস! বড় মেয়ে তৃণমূলে। ছাব্বিশে ভোটের মুখে প্রয়াত আরএসপি নেতা, বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে যোগ দিলেন বিজেপিতে।

    ক্ষিতি গোস্বামীর দুই মেয়ে। বড় বসুন্ধরা, আর ছোট কস্তুরী। বসুন্ধরা পেশায় মনস্তত্ত্ববিদ।  রাজনীতির ময়দানে এখন ততটা পরিচিত মুখ নন। একুশের কলকাতা পুরসভার ভোটে সেই বসুন্ধরাকেই ৯৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল। তিনি এখন কাউন্সিলর। ২০১৯ সালে প্রয়াত হন ক্ষিতি গোস্বামী, তার পরের বছরই অর্থাত্‍ ২০২০ সালে রাজ্যের শাসকদলে যোগ দেন তাঁর বড় মেয়ে। এরপর দলের মুখপত্র ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক প্রবন্ধ লিখে খবরের শিরোনামে চলে আসেন তিনি।

    বাবা-দিদির মতোই রাজনীতি জগতে পা রাখলেন বাম নেতার ছোট মেয়েও। তবে তৃণমূল নয়, যোগ দিলেন বিজেপিতে। এদিন দলের রাজ্য সভাপতি 


     শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়াশিবিরে নাম লেখালেন তিনি। হাতে তুলে নিলেন বিজেপির পতাকা।

    রাজনীতির ময়দান ভিন্ন মেরুতে গোস্বামীর বাড়ির দুই মেয়ে। একজন তৃণমূল কাউন্সিলর, আর আরেজন বিজেপি কর্মী।  এ ঘটনা বঙ্গ রাজনীতি যা আলাদা মাত্রা যোগ করল, বলাই যায়।

     

  • Link to this news (২৪ ঘন্টা)