• Breaking News Live: সুন্দরবনে বাঘের হামলায় মৎস্যজীবীর মৃত্যু
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের রাজরাজেশ্বরপুরে ১০৫ নম্বর বুথ অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয়দের একাংশ বুথ সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। জানা গিয়েছে, এতদিন রবীন্দ্র শিশুশিক্ষা কেন্দ্র-এ বুথটি ছিল। প্রায় চার বছর আগে শিক্ষাকেন্দ্রটি বন্ধ হয়ে গেলেও সেখান থেকেই ভোটগ্রহণ চলত। এ বার সেই স্থান থেকে বুথ সরানোর প্রক্রিয়া শুরু হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বুথ দূরে সরালে প্রবীণ ও মহিলা ভোটারদের সমস্যায় পড়তে হবে এবং সাধারণ ভোটারদের অসুবিধা বাড়বে।

    সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। মৃতের নাম রামপদ বর্মন (৪৫)। তাঁর বাড়ি সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে প্রতিবেশী দুই মৎস্যজীবী রামপদ মণ্ডল ও শশী মিস্ত্রীকে সঙ্গে নিয়ে কাঁকড়া ধরতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন তিনি। রাস্তায় পড়েন বাঘের খপ্পরে।

    দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হরিপুর এলাকায় রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে মঙ্গলবার রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড । বাড়ির পাশের একটি ছোট ঘরে রান্না চলাকালীন আচমকা আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে খড়ের ছাউনি দেওয়া মাটির দোতলা বাড়িতে।

  • Link to this news (এই সময়)