• মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে কমপক্ষে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
    দৈনিক স্টেটসম্যান | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • এই বিষয়ে সদ্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক, অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কমিশনের লক্ষ্য, ভোটের অনেক আগে থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই অন্তত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নামানো হতে পারে।

    কমিশন ঘোষণা করেছে, এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। তবে শুনানির নথিপত্র যাচাইয়ের কাজ যে গতিতে এগোচ্ছে, তাতে নির্ধারিত দিনে তালিকা প্রকাশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশনের পরিকল্পনা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই দ্রুত ভোট ঘোষণার দিকে এগোনো।

    সে ক্ষেত্রে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিধানসভা ভোটের সূচি ঘোষণা হতে পারে। তাই সম্ভাব্য অশান্তি এড়াতে আগাম নিরাপত্তা জোরদারের প্রস্তুতি শুরু হয়েছে। এসআইআরের শুনানির সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা দেশের শীর্ষ আদালতের নজরেও আনা হয়েছে। এমনকি পর্যাপ্ত সক্রিয়তা না দেখানোর অভিযোগে রাজ্য পুলিশের ডিজিপিকেও শোকজের মুখে পড়তে হয়েছে।

    কমিশন সূত্রের দাবি, ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবারের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তে পারে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)