• ব্যারাকপুরে বিভীষিকা! মাংস কাটার চপার দিয়ে প্রাক্তন নৌসেনার পেটে কোপ, রাস্তায় বেরিয়ে এল নাড়িভুঁড়ি...
    ২৪ ঘন্টা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • বরুণ সেনগুপ্ত: সাতসকালে বাজার করতে গিয়ে মর্মান্তিক পরিস্থিতির শিকার হলেন এক প্রাক্তন নৌসেনা কর্মী। মদ্যপ যুবকের অতর্কিত হামলায় গুরুতর জখম হলেন তিনি। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন মোহনপুর মোড় এলাকায়। আহত ব্যক্তির নাম দীপঙ্কর সরকার (৬০)।

    স্থানীয় সূত্রে খবর, দীপঙ্করবাবু মোহনপুর মোড়ের একটি দোকান থেকে মাংস কিনছিলেন। সেই সময় আচমকাই শ্যাম পসোওয়ান (২৫) নামে এক যুবক সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবকটি মদ্যপ অবস্থায় ছিল। কিছু বুঝে ওঠার আগেই দোকানে রাখা মাংস কাটার ধারালোচপার তুলে নিয়ে সে দীপঙ্করবাবুর পেটে ঢুকিয়ে দেয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে।

    উদ্ধার ও চিকিৎসা


    রক্তাক্ত অবস্থায় দীপঙ্করবাবুকে দ্রুত উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিস। অভিযুক্ত যুবককে নিয়ে তদন্ত শুরু হয়েছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিস খতিয়ে দেখছে এটি নিছকই মদ্যপ অবস্থায় উন্মত্ততা নাকি এর পিছনে অন্য কোনও পুরনো শত্রুতা রয়েছে। 

  • Link to this news (২৪ ঘন্টা)