• বিধানসভায় কত আসন পাবে ISF? বড় দাবি করলেন নওশাদ সিদ্দিকি
    আজ তক | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  •  আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি আসন্ন বিধানসভা ভোট নিয়ে বড় দাবি করে বসলেন। এবার তাঁর দল ডাবল ডিজিটে পৌঁছবে বলেই মনে করেন  ফুরফুরার পীরজাদা। আসন্ন ভোটে বিরোধী জোট নিয়েও মুখ খুলেছেন নওশাদ।  তাঁর বক্তব্য, 'তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়ে, তা দেখতে হবে। কিন্তু, হুমায়ুন কবীরের সঙ্গে আমরা কোনও আলোচনা করিনি। আমরা শুধু বামেদের সঙ্গে আলোচনা করছি।' 

    তাঁর স্পষ্ট বক্তব্য, বামেদের সঙ্গেই এখনও পর্যন্ত জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। হুমায়ুন কী বলছেন, তা নিয়ে আইএসএফ মাথা ঘামাচ্ছে না। প্রসঙ্গত, নওশাদ সিদ্দিকির দল আইএসএফের সঙ্গে আসন রফার জট বেশ কিছুটা কাটিয়ে ফেলেছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে আসন সমঝোতা নিয়ে বৈঠক হয় দুই দলের নেতাদের। সেখানে উপস্থিত ছিলেন নওশাদ, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

    দীর্ঘ বৈঠকের শেষে দু’পক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও একান্ত আলোচনায় জানিয়েছেন, আসন সমঝোতার জট অনেকটাই কেটে গিয়েছে। সংখ্যা এবং নির্দিষ্ট কয়েকটি আসন নিয়ে এখনও জটিলতা রয়েছে। তবে তা দ্রুত মিটিয়ে ফেলা হবে। সূত্রের খবর, সিপিএমের তরফে জানানো হয়েছে বাকি বাম শরিকদের সঙ্গে কথা বলে আইএসএফকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সূত্রের খবর, নওশাদ ৪৫টির মতো আসন দাবি করেছেন। এ-ও খবর, সিপিএমের তরফে জানানো হয়েছে, ২৫টির বেশি আসন ছাড়া সম্ভব নয়। তবে দুই দলের শীর্ষ নেতাদের কথা থেকে স্পষ্ট, আর কয়েক দিনের মধ্যে সংখ্যা আর একটু ওঠানামা হতে পারে। সূত্রের এ-ও খবর, দু’পক্ষই নমনীয় মনোভাব নিয়ে আসন সমঝোতা করেছেন।
  • Link to this news (আজ তক)