• নথিই আপলোড হয়নি! SIR-এ বাদ 'বৈধ' ভোটাররাও? ERO, AERO-দের এবার...
    ২৪ ঘন্টা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বৈধ ভোটারদের নথি আপলোড হয়নি কেন? সাধারণ হয়রানির অভিযোগে এবার শোকজের মুখে ERO এবং AERO! তাঁদের বিরুদ্ধে শোকজের নোটিস জারি করতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর তেমনই।

    বাংলায় SIR-র কাজ এখন শেষ পর্যায়ে। ১৪ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে গিয়েছে কমিশনের পোর্টাল। কিন্তু ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি নাকি আপলোডই হয়নি এখনও! কমিশন সূত্রে খবর, এদের মধ্য়ে ৬০ শতাংশের বৈধ নথি নেই। বাকি ৪০ শতাংশ কিন্তু বৈধ ভোটার। তাও চুড়ান্ত ভোটার তালিকা নাম থাকবে না তাঁদের। কারণ, নথি আপলোড হয়নি। পরে অবশ্য় ফর্ম সিক্স জমা দেওয়ার সুযোগ থাকবে। বস্তুত, BLO-দের পাঠিয়ে ফর্ম সিক্স ফিলাপ করার ব্য়বস্থা করবে কমিশনই। 

    কেন এমন ঘটনা ঘটল?  ERO এবং AERO-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দিন কয়েক আগেই SIR-র গুরুতর অনিয়ম, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজ্যের ৭ AERO-কে সাসপেন্ড করেছে কমিশন।  কমিশনের তরফে জানানো হয়েছিল, SIR চলাকালীন এই অনিয়ম ধরা পড়েছে তদের প্রত্যেকের বিরুদ্ধে।

    রেহাই পাচ্ছেন না ইলেক্টোরাল মাইক্রো অবজার্ভা বা ERMO-রাও। শোকজ করা হল চারজনকে। অভিযোগ, দায়িত্বে থাকার সময়ে সংশ্লিষ্ট রোল অবজার্ভারদের না জানিয়েই কাজ থেকে বেরিয়ে যান ওই চার ERMO। জানা গিয়েছে, চার অভিযুক্তই সল্টলেকে ইলেকট্রনিক্স রিজিয়নাল টেস্ট ল্যাবরোটরির কর্মী। প্রাথমিকভাবে তাঁদের কাজ থেকে জবাব তলব করেছিল কমিশন। কিন্তু সন্তোষজনক জবাব মেলেনি।

  • Link to this news (২৪ ঘন্টা)