দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের চায়না গড়াই মণ্ডল নামে এক মহিলাকে খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সন্ধ্যা ৭:৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খুনের সময় চায়না বাড়িতে একাই ছিলেন। স্বামী কাজ থেকে ফিরে দেখেন রুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে চায়না । তড়িঘড়ি তাঁকে দুবরাজপুর হাসপতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।