নজিরাবাদ কাণ্ডে ডিএনএ ম্যাপিংয়ের পর ১৮ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। গত ২৬ জানুয়ারি রাতে কলকাতার আনন্দপুরের নাজিরাবাদে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় বহু মানুষের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘AI-কে স্বাধীনতা দিতে হবে, তবে কমান্ডটাও নিজের হাতে রাখতে হবে। AI মানুষের সামর্থ্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। যখন ইন্টারনেটের উদ্ভাবন হয়েছিল, তখন সবাই ভেবেছিল যে চাকরি চলে যাবে। কিন্তু এর জন্য কত চাকরি তৈরি হয়েছে।’
AI Summit 2026 India-র মঞ্চে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, ‘AI দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা এই সামিটে এসেছেন। ভারতের যুব সমাজ যে ভাবে উৎসাহের সঙ্গে এখানে অংশ নিয়েছেন, তাতে আমি গর্বিত। মেক ইন ইন্ডিয়া-এর বড় উদাহরণ এই সামিট।’
AI Summit 2026 India-তে বক্তব্য রাখলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রোঁ। তিনি বলেন, ‘ভারতের মতো ডিজিটাল ব্যবস্থা অন্য কোনও দেশে নেই।’
বেঙ্গালুরুতে এক ব্রাজিলীয় নাগরিকের লাগেজ থেকে মিলেছে ৪.৭৭৬ কেজি কোকেন। NCB জানিয়েছে, মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ২৩.৮৮ কোটি টাকা। অভিযুক্ত ব্যক্তি সাও পাওলো থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন দোহা হয়ে। এয়ারপোর্টেই তাঁকে আটক করা হয়েছে।
এপস্টাইন ফাইল (Epstein Files) বিতর্কে নাম জড়িয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। India AI Impact Summit-এ বক্তব্য রাখবেন না তিনি।
ছত্রপতি শিবাজি মহারাজের জন্মস্থান পুনের শিবনেরি দুর্গে শিবজয়ন্তী উদযাপনের সময় দুর্ঘটনা। জনতার হুড়োহুড়িতে পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আহত মহিলা ও শিশু-সহ বেশ কয়েকজন ভক্ত।
দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের চায়না গড়াই মণ্ডল নামে এক মহিলাকে খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সন্ধ্যা ৭:৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খুনের সময় চায়না বাড়িতে একাই ছিলেন। স্বামী কাজ থেকে ফিরে দেখেন রুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে চায়না । তড়িঘড়ি তাঁকে দুবরাজপুর হাসপতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।