• ভেন্টিলেশনে থাকা ছেলেকে দেখতে বীরভূম থেকে দুর্গাপুরে এসে দিশেহারা ৮০-র বৃদ্ধা, জানতে পেরেই পুলিস..
    ২৪ ঘন্টা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • Birbhum: অসুস্থ ছেলেকে দেখতে বীরভূম থেকে দুর্গাপুরে একা একা রাস্তায় ঘোরাফেরা করতে দেখে পুলিস খুঁজে বের করে ছেলের সাথে হাসপাতালে দেখা করল ৮০উর্ধ এক বৃদ্ধাকে। অসুস্থ ছেলেকে দেখতে বীরভূমের ভীমগড়, রতনপুর থেকে সোজা দুর্গাপুরে পাড়ি ৮০ উর্ধ এক বৃদ্ধার। বৃদ্ধার নাম পরিমল পাঁজা। পুলিস সূত্রে খবর, বুধবার বেলার দিকে গান্ধী মোর সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের সামনে এক বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখে ট্রাফিক ডিউটি কর্তব্যরত ট্রাফিক গার্ড সৌরভ দাস বৃদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি ট্রাফিক ওসি সুকান্ত দাসকে জানান। সুকান্ত বাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার কাছে থেকে একটি ফোন নাম্বার নিয়ে ফোন করে জানতে পারেন বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে আছে। তাকে দেখতেই বৃদ্ধার এই অভিযান। পুলিশি সহযোগিতায় বৃদ্ধাকে বিধান নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন ট্রাফিক ওসি সুকান্ত দাস। পুলিসের মানবিকতাকে কুর্নিশ জানায় পরিবার।

    Alipurduar: ২০২৩ সালে ৯ ডিসেম্বর আলিপুরদুয়ার সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী । বিকেলে ভ্রমনে বেরিয়ে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের বেহাল রাস্তা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী । হেটে এসেই সংবাদমাধ্যমের সামনে জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন রাস্তাটা ভাল করার জন্য।

    মুখ্যমন্ত্রীর কাছে ভাল সাজতে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর তড়িঘড়ি সেদিন রাতেই রাস্তা তৈরী করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসা লাভ করেছিলেন সেদিন।কিন্তু বছর ঘুরতেই সেই রাস্তা আবার পুনঃরায়ের জায়গায়। বিরোধিরা বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরী রাস্তার হাল যদি এমন হয় , তবে পুরসভার বাকি রাস্তা গুলো কোন মানের তৈরী হচ্ছে তা অনুমান করা যায়।

    Jalpaiguri: স্কুল বাঁচাতে নিজেদের বেতন থেকে ছাত্রীদের ফি মেটাচ্ছেন শিক্ষিকারা। জলপাইগুড়ি সদর ব্লকের মুদিপাড়া গার্লস জুনিয়র হাইস্কুলে উঠে এল এই ছবি। একসময় স্কুলে ছাত্রীর সংখ্যা অনেক থাকলেও এখন কমতে কমতে ২১ জনে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় এলাকার মেয়েরা যাতে এই স্কুলে ভর্তি হয়, সেজন্য শিক্ষিকারা নিজেরাই ভর্তির ফি দিয়ে দিচ্ছেন। খেলাধুলো থেকে স্কুলের পিকনিক সবেতেই গাঁটের পয়সা খরচ করছেন শিক্ষিকারা। কিন্তু তার পরও কাটছে না দুশ্চিন্তা। কারণ, এলাকায় বাড়ি বাড়ি ঢু মেরেও মিলছে না ছাত্রী।

    Siliguri: নদীর গতিপথ পরিবর্তন করে নদীর চর দখলের ছক কষে ছিল জমি মাফিয়ারা ! সেই খবর সম্প্রচার হতেই প্রথম অবস্থায় প্রশাসন নড়েচড়ে বসলেও বর্তমানে শীতঘুমে! গত ২১ জানুয়ারি শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ির মনিরাম গ্ৰাম পঞ্চায়েতের মিরজাংলা সংসদের মাঝখান দিয়ে বয়ে চলা পাহাড়ী খরস্রোতা বিজলীর নদীর গতিপথ পরিবর্তনের খবর তুলে ধরি আমরা! নদীর গতিপথ পরিবর্তনের খবর সম্প্রচার হতেই ঘটনাস্থলে পরিদর্শনে মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ প্রতিনিধি দল এবং ভূমি দফতর ও সেচ দফতর । সেই নদীর গতিপথ স্বাভাবিক করতে সরজমিনে খতিয়ে দেখেন ।তবে নদীর বুকে খনন করে গতিপথ দিশা বদলে দেওয়া হলেও এক মাসেও স্বাভাবিক রুপ ফিরে পাইনি বিজলি নদী। এতেই শুরু রাজনৈতিক বির্তক।

    বিজেপির পঞ্চায়েত সদস্যা কিশোরী দর্জির অভিযোগ, তৃনমূলের প্রধান, পঞ্চায়েতের থাকার সত্ত্বেও নদীর গতিপথ পরিবর্তনের একমাস হলেও গতিপথ ফিরেনি। তৃণমূলের মদতেই নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে কটাক্ষ বিজেপির।

    Panihati Accident:পানিহাটি ধানকল মোড়ে বাসের ধাক্কায় মৃত এক,আহত তিন,এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিস। পানিহাটি ধানকল মোড় এর কাছে বিটি রোডে দুটি বাসের রেষারেষির জেরে রাস্তার পাশে থাকা দুটি সাইকেল আরোহীকে ধাক্কা।।তারপর বাইক ও অটোতে ধাক্কা।।বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত এক।।আহত তিন জন।।তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত হাসপাতালে।।ঘটনায় কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।

    Belur Math: রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে। ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। এরপর দিনভর চলে নানা অনুষ্ঠান। ঊষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তাল বাদ্য, যন্ত্র সঙ্গীত, ধর্মসভা প্রমুখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে।
  • Link to this news (২৪ ঘন্টা)