• সাগরে ফুঁসছে নিম্নচাপ, সপ্তাহের শেষে লাফিয়ে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা
    ২৪ ঘন্টা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: রাজ্যে শীতের অনুভূতি কমছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। চলতি উইকেন্ডে রাতের পারদ ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে দক্ষিণবঙ্গের জেলাতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে গতকালই। 

    সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ঘন কুয়াশার সতর্কতা ৪ দিন আগেই সম্পূর্ণ প্রত্যাহার হয়েছে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝা পঞ্জাবের উপর অবস্থান করছে। নতুন করে গতকাল পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তানের সংলগ্ন এলাকায়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।

    রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রী মত নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। চলতি সপ্তাহের শেষ দিকে দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ক্রমশঃ উর্ধ্বমুখী হচ্ছে পারদ। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। 

    উত্তরবঙ্গে আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু-তিন দিন। উইকেন্ডে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে উত্তরে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

    কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া। এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ক্রমশঃ বাড়ছে পারদ। শুক্রবার থেকে আরও বাড়বে। চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

    কলকাতায় কাল রাতের  সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৮৪ শতাংশ। 

    গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল কেরালার কোচিতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরপ্রদেশের বান্দা তে এ ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ও কাল ঘন কুয়াশার সতর্কতা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং ওড়িশাতে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টি রাজধানী দিল্লিতে। এছাড়াও পঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও। রাজস্থানেও একই পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের শিলাবৃষ্টির আশঙ্কা। দুদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মধ্যপ্রদেশেও থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

  • Link to this news (২৪ ঘন্টা)