• অফিস থেকে ফিরে অসুস্থ, হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হলো না, মালদায় মৃত্যু BLO-র
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • মালদায় মৃত্যু হলো এক শিক্ষকের। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(West Bengal SIR) প্রক্রিয়ায় একজন বুথ স্তরের অফিসার (BLO) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন মহম্মদ আনিকুল আলম। বুধবার বেলায় তিনি বুকে ব্যথা নিয়ে সুজাপুর প্রাথমিক হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তিনি ফের বিডিও অফিসে যান। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য খুব বেশিক্ষণ কাজ করতে পারেননি তিনি। বাড়ি ফিরে যান। এর পরে পরিজনরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    আনিকুলের পরিবারের অভিযোগ, SIR প্রক্রিয়া চালু হওয়ার পরে থেকেই অতিরিক্ত চাপ পড়ছিল তাঁর উপরে। সুজাপুর অঞ্চলের বুথ নম্বর ১৪৪-র BLO হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত বুধবার ৪৪ জনের SIR-এর ফর্ম ফেরত আসে। এমনকী, তাঁর নিজের ফর্মটিও ফেরত আসায় চিন্তিত ছিলেন আনিকুল, দাবি পরিবারের সদস্যদের। আর সেই কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

    এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। SIR প্রক্রিয়া কোনও পরিকল্পনা ছাড়াই করা হচ্ছে, এই দাবিতে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্য দিকে, বিজেপির পাল্টা অভিযোগ, SIR-র প্রসঙ্গে অপপ্রচার করছে বিজেপি। আর তাই মানুষের মনে অহেতুক আতঙ্ক তৈরি হচ্ছে।

  • Link to this news (এই সময়)