• রামকৃষ্ণকে ‘স্বামী’ সম্বোধন করলেন প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ তৃণমূল
    দৈনিক স্টেটসম্যান | ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, ‘স্বামী রামকৃষ্ণ পরমহংসজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি।‘ তিনি রামকৃষ্ণের আধ্যাত্মিক দর্শন ও মানবকল্যাণে তাঁর প্রভাবের কথাও উল্লেখ করেন। তবে ‘স্বামী’ সম্বোধন নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস।

    দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রধানমন্ত্রীর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, রামকৃষ্ণদেবের ক্ষেত্রে ‘ঠাকুর’ সম্বোধনই প্রচলিত। তাঁর বক্তব্য, ‘স্বামী’ শব্দটি সাধারণত সন্ন্যাসীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন স্বামী বিবেকানন্দের নামের আগে। কিন্তু গুরু হিসেবে রামকৃষ্ণ পরমহংসদেবকে বাঙালি সমাজে ‘ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ’ বলেই ডাকা হয়।

    মিশন ও মঠের সন্ন্যাসীদের নামের আগে ‘স্বামী’ ব্যবহারের রীতি থাকলেও রামকৃষ্ণদেবের ক্ষেত্রে সেই ব্যবহার সচরাচর দেখা যায় না বলেই দাবি তৃণমূলের। সংসদের ‘বঙ্কিমদা’ বিতর্কের পর ফের এই সম্বোধন ইস্যু রাজনৈতিক অস্বস্তি বাড়াতে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)