• বিজেপি ছেড়ে আজই তৃণমূলে যোগ দিচ্ছেন এই বিধায়ক
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগেই বড় ভাঙন গেরুয়া শিবিরে। এবার আর দলত্যাগ নয় শুধু, একেবারে ফুলবদলের পথে হাঁটছেন গেরুয়া শিবিরের নেতা। 

    পদ্মশিবির ছেড়ে এবার ভোটের মুখে সোজা ঘাসফুল শিবিরে বিজেপির নেতা। জল্পনা ছিলই। সেই জল্পনায় সিলমোহর একপ্রকার, বৃহস্পতিবার এল। বৃহস্পতিবার দুপুরে জানা  যায়, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা, গেরুয়া শিবির ছেড়ে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। 

    রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজার উপস্থিতিতে  তিনি তৃণমূলের পতাকা তুলে নেবেন বলে জানা গিয়েছিল সকালেই। বৃহস্পতিবার দুপুরে ঘটলও তাই। 

    বিষ্ণুপদকে নিয়ে জোর গুঞ্জন ছিলই সাম্প্রতিককালে। তিনি একাধিকবার তাঁর তৎকালীন দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সরবও হয়েছেন। অভিযোগ, বিজেপির টিকিটে জিতে আসার পর থেকেই তাঁর নানা মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছিল দলকে। এমনকী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তথা বর্তমান সাংসদ রাজু বিস্ত-র বিরুদ্ধেও নির্দল প্রার্থী হিসেবেও মনোনয়ন দাখিল করেছিলেন তিনি। কিন্তু বিজেপি কখনও তাঁর বিরুদ্ধে সেভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়নি।

     
  • Link to this news (আজকাল)