• কেওয়াইসির নামে প্রতারণা, ১২ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ
    বর্তমান | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কেওয়াইসি আপডেটের ফাঁদে পা দিয়ে ১২ লক্ষ প্রতারণার শিকার হলেন সল্টলেকের এক বৃদ্ধ। প্রতারকরা ব্যাংককর্মী পরিচয় দিয়ে আইবি ব্লকের ওই বৃদ্ধকে ফোন করেন। তারপর অনলাইনে কেওয়াইসি আপডেটের কথা বলেন। তথ্য হাতানোর পর প্রতারকরা কৌশলে বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ডেবিট মেসেজ আসায় প্রতারকরা জানায়, ওই টাকা রিভার্স হয়ে অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু, কোনও টাকা ফেরত আসেনি। এরপর ওই বৃদ্ধ বুধবার বিধাননগরের সাইবার ক্রাইম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

    অন্যদিকে, ঋণ নেওয়ার ফাঁদে পড়ে তিন লক্ষ টাকা খুইয়েছেন নারায়ণপুরের এক বৃদ্ধ। প্রতারকরা প্রসেসিং ফি বাবদ তাঁর কাছ থেকে কয়েক দফায় ওই টাকা নেয়। কিন্তু, ঋণ দেয়নি। ওই বৃদ্ধও বুধবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।
  • Link to this news (বর্তমান)