• Breaking News LIVE: লাটাগুড়িতে রিসর্টের মধ্যে প্রবেশ করল হাতি, তার পর...
    এই সময় | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • লাটাগুড়ির বন উন্নয়ন নিগমের আওতাধীন রিসর্টের ভিতরে প্রবেশ করল একটি হাতি। বৃহস্পতিবার রাত ৩টেয় ঘটে যাওয়া এই ঘটনায় পর্যটকদের মধ্যে সাময়িক ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিসর্টটি জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি নেওড়া মোড়ে অবস্থিত। যদিও হাতি প্রবেশে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। রিসর্টের প্রাচীরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে হাতিটি জঙ্গলে প্রবেশ করে।

    এ বার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের খপ্পরে রণবীর সিং। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিষ্ণোই গ্যাং অভিনেতার থেকে ১০ কোটি টাকা দাবি করেছে। আমেরিকার রেজিস্টার নম্বর থেকে একটি ভয়েস নোট পাঠানো হয়েছে অভিনেতাকে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আমেরিকার আইন রক্ষাকারী সংস্থার সঙ্গে কথা বলেছে মুম্বই পুলিশ।

    বৃহস্পতিবার মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা এরিক ড্যানের। অভিনেতার টিমের তরফে তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে। বছর ৫৩-র অভিনেতা গত এক বছর ধরেই ALS (Amyotrophic lateral sclerosis) নামে এক স্নায়ুর রোগে ভুগছিলেন। ABC Drama-র প্রযোজনায় গ্রে'স অ্যানাটমিতে ম্যাকস্টিমির ভূমিকায় তাঁর অভিনয় নজর কেড়েছিল

    শহরে বাড়ছে তাপমাত্রা। কলকাতায় আপাতত কয়েকদিন তাপমাত্রা ৩০° এবং রাতে ২০° সেলসিয়াসের আশেপাশেই থাকবে। মঙ্গলবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা ৩২–৩৩ ডিগ্রি এবং রাতে ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।

  • Link to this news (এই সময়)