• বাম আইনজীবীর বিরুদ্ধে কুণালের বিস্ফোরক পোস্ট
    আজকাল | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাম বিড়ম্বনা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বই কমছে না। একদিকে প্রতীক উর ইস্যুতে জর্জরিত লাল পতাকা। জল্পনা। তাঁকে নিয়ে দল কোন সিদ্ধান্ত নিচ্ছে? তিনি কোন দল নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন?

    তার মাঝেই বাম বিড়ম্বনা বাড়ল ফের কুণাল ঘোষের হাত ধরেই। শুক্রবার সকালে, সোশ্যালমিডিয়ায় কার্যত বোমা ফাটিয়েছেন তৃণমূল নেতা। তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় পস্ট করে লিখেছেন, সিপিএমপন্থী মহিলা আইনজীবী পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএম-এর এক আইনজীবীর বিরুদ্ধে। তিনি পোস্টে দাবি করেছেন, অভিযোগ নিয়ে, মহিলা আইনজীবী পুলিশের কাছে যাওয়ার আগে, বিচার চেয়েছেন পার্টির কাছেই। 

    যদিও ওই চিঠির কোনও কপি, ছবি কুণাল ঘোষ প্রকাশ্যে আনেননি। তবে দাবি করেছেন, চিঠির একটি কপি রয়েছে তাঁর কাছেই। চিঠির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে যেমন জানিয়েছেন তৃণমূল নেতা, তেমনই উল্লেখ করতে ভোলেননি, ওই চিঠি তাঁর হাতে পৌঁছেছে সিপিএম সূত্রেই।

    এক্ষেত্রে ফের উঠে আসে প্রতীক উর প্রসঙ্গ। প্রতীক উর অভিযোগ করেছেন বারেবারে। তিনি দলীয় নেতৃত্বের কাছে, দলত্যাগ এবং পদত্যাগ পত্র দেওয়ার পরে, তা বাইরে এসেছে কীভাবে? তা নিয়ে। দলের ভিতরে গরসা, গোপনীয়তার জায়গা নেই, সেই অভিযোগ তুলে তিনি পদত্যাগপত্র পাঠানোর পরে, বিমান বসুর ডাক পেয়েও বৈঠকে বসেননি। শুক্রবার কুণাল ঘোষের সিপিএম সূত্রে পাওয়া চিঠির উল্লেখ, প্রতীক উরের দলের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি যে অভিযোগ, তাকেই উসকে দিচ্ছে বলে মত একাংশের।

    আইনজীবী প্রসঙ্গে বিস্ফোরক পোস্টে কুণাল ঠিক কী লিখেছেন? সমাজমাধ্যমে তৃণমূল নেতা লিখেছেন, 'সিপিএমের এক উগ্র চাকরিখেকো আইনজীবীর বিরুদ্ধে পার্টির রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরই সঙ্গে কর্মরত এক সিপিএমপন্থী মহিলা আইনজীবী। কীভাবে নেতাদের নাম জড়িয়ে এবং মিডিয়ার প্রচার ব্যবহার করে অসুরটাইপ অভিযুক্ত নানা অপকর্ম করছে, তার সবিস্তার বর্ণনা আছে চিঠিতে। মহিলা যেহেতু পার্টি করেন, পুলিশে যাওয়ার আগে পার্টির কাছেই বিচার চেয়েছেন। চার নেতার কাছে চিঠির কপি আছে। আপাতত একটির কপি আমার হাতে। চিঠিটি পোস্ট করার সময় এখনও আসেনি। সিপিএম কি অভিযোগ খতিয়ে দেখবে? মহিলা তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাঁকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। চিঠির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে সিপিএম সূত্রেই পাওয়া। মামলা করে চাকরিতে জটিলতা তৈরির রাজনীতি, মিডিয়া-সোশ্যাল মিডিয়ায় ডায়লগবাজিতে অভ্যস্ত ওই সিপিএম আইনজীবীকে বাঁচাতে এবার নামবে আলিমুদ্দিনের 'পেয়ারেলালরা'?'
  • Link to this news (আজকাল)