• প্রার্থী হতে চেয়ে ফর্ম জমা দিয়েছেন, এবার মন্ত্রীও হতে চান রিঙ্কু! দিলীপ বলছেন, আমাদের আবার সংসার কী...
    ২৪ ঘন্টা | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: ভোটবঙ্গে নতুন খবর! এবার ভোটে (2026 WBAssembly Polls) লড়বেন দিলীপজায়া রিঙ্কু মজুমদার (Rinku Majumdar wife of Dilip Ghosh)?

    দিলীপ স্বয়ং 

    স্বয়ং দিলীপ ঘোষ কী বলছেন এ নিয়ে? দিলীপ বলছেন, 'আমাকে টিকিট কোথায় দেওয়া হবে, সেটা নিয়ে কারওর সঙ্গে কোনো আলোচনা হয়নি। রিঙ্কুর সিভি নিয়েও এখনও কোনো আলোচনা হয়নি। প্রায় সাড়ে ৩ হাজার নামের মধ্যে ওঁর নাম রয়েছে। আমি বলেছি, তোমার যদি রাজনীতি করতে ইচ্ছা হয়, করবে। আমাদের আবার সংসার কী? বাড়িতে লোক আছে। মা আছেন। তাঁরা সংসার দেখবেন। আমাদের আলাদা সংসার ছিল। পরে এক হয়েছে। আবার আলাদা হয়ে লড়াই করব। পার্টির লোকজন জেতাবে।

    রিঙ্কু মজুমদার ঘোষ

    আর স্বয়ং রিঙ্কু মজুমদার ঘোষ কী বলছেন এ নিয়ে? তিনি বলছেন, আশাবাদী তো অবশ্যই। এই পার্টিতে কোনও কিছু প্রেডিকশন করা যায় না। এটা একটা বিশ্ববিখ্যাত পার্টি। জাতীয় পার্টি। যতক্ষণ নিজের নাম দেখতে না পাচ্ছি, ততক্ষণ কিছু বলতে পারছি না।'

    আলাদা লড়াই?

    দিলীপ ঘোষ আর রিঙ্কু কি আলাদা লড়বেন? এ নিয়ে রিঙ্কু বলছেন, 'আমি আর দিলীপবাবু আলাদা কেন হব? আমরা একই ভাবধারায় আছি। আমরা দুজনেই রাজনীতির পথে চলছি। কেন বলছেন আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে? হয়তো কিছু সময়ের জন্য দুজনে আলাদা হয়ে লড়াই করব। পরে আবার এক হয়ে যাব। 

    মন্ত্রী হতে চান?


     


    রিঙ্কু মজুদার ঘোষ বলছেন, 'আমি অনেক মাস বিষয়টা চেপে রেখেছিলাম। একেবারে শেষ মুহূর্তে ওঁর সঙ্গে শেয়ার করেছি। আমার ইচ্ছা আছে, ক্যাবিনেট মন্ত্রী হতে চাই। অনেকদিনের ইচ্ছা। আমার ছেলেও জানত। আমি অনেককে দেখেছি। তাঁরা যদি পারেন, আমি কেন পারব না? অনেকে ভাবছেন, আমি এই কারণে দিলীপ ঘোষকে বিয়ে করেছি। সমমনোভাবাপন্ন মানুষকেই বিয়ে করেছি। উনিও তাই। উনি তো অন্য মেয়েকেও বিয়ে করতে পারতেন। করেননি। আমি যদি একান্তই ক্যাবিনেট মন্ত্রী না-ও হই, উনি হলেও আমি খুশি।' 

  • Link to this news (২৪ ঘন্টা)