• মেগা ব্লক শিয়ালদহ দক্ষিণে! রাত থেকেই বাতিল একগুচ্ছ ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা...
    ২৪ ঘন্টা | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন বাতিল। পার্ক সার্কাসে ফুট ওভারব্রিজ ভাঙার কাজে আজ শনিবার রাত থেকে ৮ ঘণ্টার মেগা ব্লক। বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, প্রভাব পড়বে ক্যানিং, ডায়মন্ড হারবার ও বজবজ লাইনে।

    পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভারব্রিজ ভেঙে ফেলার কাজের জন্য আজ শনিবার রাত থেকে কাল রবিবার সকাল পর্যন্ত ৮ ঘণ্টা ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ আনা হয়েছে। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজের জন্য দীর্ঘ ৮ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে।

    ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০টা ৪০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। এর ফলে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ লাইনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

    ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার) বাতিল

    শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর: ৩৪৭৫৪ ডাউন / ৩৪৭৫৭ আপ

    শিয়ালদহ-ক্যানিং: ৩৪৫৫২ ডাউন / ৩৪৫৫৭ আপ

    শিয়ালদহ-ডায়মন্ড হারবার: ৩৪৮৫৮ ডাউন / ৩৪৮৫৫ আপ

    শিয়ালদহ-বজবজ: ৩৪১৬৪ ডাউন / ৩৪১৬৩ আপ

    ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার) বাতিল

    শিয়ালদহ-সোনারপুর: ৩৪৪১২ ডাউন / ৩৪৪১১ আপ

    শিয়ালদহ-বারুইপুর: ৩৪৬১২, ৩৪৬১৪ ডাউন / ৩৪৬১১, ৩৪৬১৩ আপ

    শিয়ালদহ-বজবজ: ৩৪১১৪, ৩৪১১৮ ডাউন / ৩৪১১৩ আপ

    শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর: ৩৪৭১৮ ডাউন

    শিয়ালদহ-ডায়মন্ড হারবার: ৩৪৮১৮ ডাউন / ৩৪৮১৫ আপ

    শিয়ালদহ-ক্যানিং: ৩৪৫১১ আপ

    বজবজ-নৈহাটি: ৩১০৫১ আপ

    নৈহাটি-শিয়ালদহ: ৩১৪২২ ডাউন

    সংক্ষিপ্ত/পরিবর্তিত যাত্রা

    যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু ট্রেন শিয়ালদহের বদলে বালিগঞ্জ ও সোনারপুর স্টেশন থেকে চালানো হবে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) - ট্রেন যেখানে যাত্রা শেষ করবে: 


    ব্লকের জেরে শনিবার রাতের এই ট্রেনগুলি শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে না। বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ: ৩৪১৬১ আপ (বজবজ-শিয়ালদহ), ৩৪৮৫৭ আপ এবং ৩৪৮৫৯ আপ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ)। সোনারপুর স্টেশনে যাত্রা শেষ: ৩৪৭৫৫ আপ (লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ)।

  • Link to this news (২৪ ঘন্টা)