• শিয়ালদহ-বনগাঁ শাখায় শনি-রবি বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • শনি এবং রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কয়েকটি ট্রেন (Sealdah to Bangaon Local) বাতিল করা হয়েছে। একই সঙ্গে একাধিক ট্রেনের গতিপথও সংক্ষিপ্ত করা হয়েছে। সূত্রের খবর, চাঁদপাড়া-ঠাকুরনগরে সাবওয়ের তৈরির কাজের জন্য এই সিদ্ধান্ত। শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এই কাজ চলতে পারে।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে বাতিল হওয়া ট্রেন: ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ এবং ডাউন লাইনে বাতিল ৩৩৩৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ ।

    রবিবার (২২ ফেব্রুয়ারি) শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে বাতিল হয়েছে ৩৩৮১৯ ট্রেন এবং ডাউন লাইনে বাতিল হয়েছে ৩৩৮২০ ট্রেন। বারাসত-বনগাঁ আপ লাইনে বাতিল হয়েছে ৩৩৩৬৯ ট্রেন এবং ডাউন লাইনে বাতিল হয়েছে ৩৩৩৬৮ ট্রেন।

    > শনিবার শিয়ালদহ-বনগাঁ আপ লাইনের ট্রেন ৩৩৮৫৭ বনগাঁর পরিবর্তে গোবরডাঙা পর্যন্ত চলবে এবং রবিবার ডাউন ৩৩৮১২ ট্রেনটি বনগাঁর পরিবর্তের গোবরডাঙা থেকে ছাড়বে।

    >রবিবার শিয়ালদহ-বনগাঁ লাইনের ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮১৭, ৩৩৩৬১ ট্রেনগুলি গোবরডাঙা পর্যন্ত চলবে। অন্যদিকে, রবিবার যে ডাউন ট্রেনগুলি বনগাঁর পরিবর্তে গোবরডাঙা থেকে ছাড়া হবে সেগুলি হলো: ৩৩৮১৪, ৩৩৮১৬, ৩৩৮১৮, ৩৩৮২২, ৩৩৮২৪। রবিবার ৩০৩৪২ ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালটি বারাসত স্টেশন থেকে ছাড়বে।

  • Link to this news (এই সময়)