• ‘প্রতীক’ এ বার জোড়াফুল, অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান ‘বিদ্রোহী’ বাম নেতার
    এই সময় | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • জল্পনার অবসান! তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলত্যাগী বাম যুবনেতা প্রতীক উর রহমান। শনিবার আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নিলেন তিনি।

    গত রবিবার সিপিএমের রাজ্য কমিটি, জেলা কমিটি ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলেন প্রতীক উর। সেই চিঠি সংবাদ মাধ্যমের সামনে চলে আসায় বিতর্ক শুরু হয়। গত চার দিন ধরে নানা জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এমনকী সিপিএমের রাজ্য কমিটির বৈঠকেও উপস্থিত ছিলেন না প্রতীক। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলে শুক্রবারই জানিয়ে দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার নতুন কোনও দলে যোগদান করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রতীক উর রহমানও।

  • Link to this news (এই সময়)