• ভাষা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে হ্যাংলা বলে নিশানা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • সামনে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের আবহে ভাষা ও পরিচয়ের প্রশ্নকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু করেছে শাসকদল। কলকাতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমগাছে আম হয়, আমড়া হয় না।‘ তিনি আরও বলেন, ‘কেউ কেউ বাংলাকে দখল করতে খুব হ্যাংলা হয়ে উঠেছে।‘ তাঁর অভিযোগ, জবরদস্তি বা ‘বুলডোজার রাজনীতি’ দিয়ে বাংলাকে নিয়ন্ত্রণ করা যাবে না।

    মমতার বক্তব্য, মাতৃভাষা দিবস মানে কেবল বাংলা নয়—সব ভাষার মর্যাদা রক্ষা। তবে যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছেন, সেই ভাষায় কথা বলার অপরাধে বাঙালিদের হেনস্থা মেনে নেওয়া যায় না। সাম্প্রতিক সময়ে ওড়িশা, বিহার, দিল্লি বা ঝাড়খণ্ডে বাংলাভাষীদের উপর আক্রমণের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বহু পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে ফিরতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি।

    ধ্রুপদী ভাষার মর্যাদা প্রসঙ্গে কেন্দ্রের কৃতিত্বের দাবিও খারিজ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বাংলা কারও দয়ার দান নয়। সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ভাষা হিসেবে বাংলা নিজের অধিকারেই প্রতিষ্ঠিত।‘ রাজনৈতিক স্বার্থে কিছু ‘বাংলাবিদ্বেষী’ শক্তি বিভাজনের চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর। শেষ বার্তা, ‘যে কোনও ভাষার উপর আঘাত এলে আমরা রুখে দাঁড়াব—বাংলা মাথা নত করবে না।‘
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)