• এসআইআরের চাপে লঞ্চ থেকে ঝাঁপ বিএলও-র
    দৈনিক স্টেটসম্যান | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ঘটনাটি ঘটে শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ। শ্রীরামপুর ফেরিঘাট থেকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের উদ্দেশে একটি যাত্রীবোঝাই লঞ্চ রওনা হয়েছিল। মাঝগঙ্গায় পৌঁছনোর পর হঠাৎই এক যাত্রী লঞ্চ থেকে ঝাঁপ দেন। লঞ্চের কর্মীরা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন এবং তাঁকে গঙ্গা থেকে তুলে আনেন। পরে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মহম্মদ কায়ামুদ্দিন। তিনি পেশায় এক স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক এবং একই সঙ্গে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    কায়ামুদ্দিন ডিজিটাল প্রযুক্তিতে অত সমর্থ নন। তাঁকে সেই কাজ করতে চাপ দেওয়া হয়েছে। বহু ভোটারের ম্যাপিং হয়ে থাকা সত্ত্বেও তাদের শুনানিতে ডাকা হয়েছে। মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেন বিএলও। এর দায় বিজেপির। তারা চাইছে এসআইআর করে রাজ্য দখল করবে। মানুষ এর জবাব দেবে নির্বাচনে।

    ঘটনাটি সামনে আসতেই প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে, এসআইআরের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পর্যাপ্ত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কি না। পুলিশ ঘটনাস্থল থেকে কায়ামুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)