মালদায় তরুণীকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কোন রহস্য
আজ তক | ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sujapur Firing Incident: মালদার সুজাপুরে গুলিবিদ্ধ তরুণী। উত্তপ্ত কালিয়াচক থানার (Kaliachak) নয়াবস্তি এলাকা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুজাপুর গয়েশ বাড়ির নয়া বস্তিতে। ওই তরুণীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা এবং সেখান থেকে পালিয়ে যায় (West Bengal News)। গুলিবিদ্ধ হয়ে জখম তরুণীকে তড়িঘড়ি তাঁর পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কেন দুষ্কৃতীদের নিশানায় এলেন ওই তরুণী? কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। উপস্থিত ছিলেন এসডিপিও ফাইজাল রেজা। ওই তরুণী কোনও অসাধু চক্রের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, সম্ভবত কোনও আর্থিক লেনদেন নিয়ে বিবাদের কারণে ওই তরুণী দুষ্কৃতীদের নিশানায় এসেছিলেন।
তরুণী সুস্থ হওয়ার পরে তাঁকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছেন তদন্তকারীরা। একইসঙ্গে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে দুষ্কৃতীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এলাকার পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। চলছে টহলদারি।