• Breaking News LIVE: আফগানিস্তানের দুই প্রদেশে হামলা পাকিস্তানি সেনার, মৃত্যু অন্তত ১৭ জনের 
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • আফগানিস্তানের দুই প্রদেশে হামলা চালাল পাকিস্তানি সেনা। শনিবার থেকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া নানগড়হর এবং পাকটিকা প্রদেশে হামলা চালিয়েছে পাক সেনা। সূত্রের খবর, সেই হামলায় শিশু ও মহিলা-সহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। পাকিস্তান এই হামলার কথা স্বীকার করে নিয়েছে। আফগান সরকারের তরফে পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা করা হয়েছে। যদিও, সরকারি তরফে মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

    বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি, সোম, মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের ওডিশা সংলগ্ন এলাকা, ঝাড়গ্রামের কিছু অংশে। সেই নিম্নচাপের জেরেই রবিবার সকাল থেকে মেঘলা আকাশ কলকাতায়। যদিও, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শনিবারের তুলনায় রবিবার সামান্য বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা বেড়ে হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

    মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে IED (Improvised Explosive Device) বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই CRPF জওয়ান। শনিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডার জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল পুলিশ এবং CRPF-এর CoBRA ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময়ে জঙ্গলের মধ্যে হঠাৎ বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন ২০৯ CoBRA ব্যাটেলিয়নের দুই জওয়ান। বর্তমানে রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

  • Link to this news (এই সময়)