• তৃণমূল, বিজেপি হয়ে আবারও তৃণমূলে দীপেন্দু বিশ্বাস, ভোটের মুখে ‘ঘর ওয়াপসি’
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas)। বিজেপি (BJP) থেকে আবারও তৃণমূলে (Trinamool Congress) ফিরলেন প্রাক্তন ফুটবলার। বসিরহাটের বিধায়ক ছিলেন দীপেন্দু। ২০২১-এর ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আরও এক ভোটের মুখে ফিরলেন পুরোনো দলে। রবিবার বসিরহাট থেকেই জোড়াফুল পতাকা হাতে তুলে নেন তিনি। বলেন, ‘দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্বই পালন করব।’ একই সঙ্গে পুরোনো দলে ফিরে দীপেন্দুর উপলব্ধি, বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।

    এ দিন বসিরহাট জেলা তৃণমূল কার্যালয়ে যোগদান করেন দীপেন্দু বিশ্বাস। তিনি বলেন, ‘গত চার বছরে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে, যেখানেই আমন্ত্রণ পেয়েছি, থাকার চেষ্টা করেছি। ভুল তো হতেই পারে।’

    বিস্তারিত আসছে

  • Link to this news (এই সময়)