বাড়ির সামনে খেলছিল ছাত্ররা, মুর্শিদাবাদে গুলি চালিয়ে দিলেন প্রাথমিক শিক্ষক
আজ তক | ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাড়ির বাইরে খেলতে থাকা একদল ছাত্রের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাথমিক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বানিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতো তাঁর বাড়ির সামনে কয়েকজন ছাত্র খেলাধুলা করছিল। খেলতে গিয়ে মাঝেমধ্যে তাদের বল শিক্ষকের বাড়ির ভিতরে পড়ে যেত। এই কারণেই শিক্ষক আগেই ওই মাঠে খেলতে মানা করেছিলেন। স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ছাত্ররা মাঠেই খেলতে থাকলে ক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশ্যে গুলি চালান অভিযুক্ত শিক্ষক। ঘটনায় এক ছাত্রের হাতে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ছাত্র চিকিৎসাধীন।
আহত ছাত্রের বাবা বিশ্বজিৎ সাহা জানান, 'প্রতিদিনের মতো আজও ১০-১২ জন ছাত্র বানিপুরের একটি ফাঁকা মাঠে খেলছিল। খেলতে খেলতে বল সমীর কুমার মণ্ডলের বাড়ির দরজায় লাগে। তখন তিনি পাখি মারাj বন্দুক দিয়ে শিশুদের উদ্দেশ্যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। ছাত্রje ছুটে পালানোর চেষ্টা করলে আমার ছেলের হাতে গুলি লাগে।'
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে তাXর বাড়ি থেকে আটক করা হয় এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। বন্দুকটি কী ধরনের, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি একটি অত্যাধুনিক এয়ারগান হতে পারে। ধৃত শিক্ষকের দাবি, 'ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলাম। কারও গায়ে লেগে যাবে বুঝতে পারিনি।' ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।