সন্দীপ প্রামাণিক: ভরা বসন্তেই (Spring Time) বৃষ্টির আশঙ্কায় ভাসছে বঙ্গ (west Bengal)। বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং উত্তর-পশ্চিমে শুষ্ক হওয়ার সংস্পর্শেই এই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
সর্বোচ্চ ৩১ ডিগ্রিই
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৩ তারিখে শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। ২৪ তারিখে কলকাতা, হাওড়া হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। ২৪ তারিখ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, কলকাতা তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে।
উত্তরে কী হবে?
২৩ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং উত্তর-পশ্চিমে শুষ্ক হওয়ার সংস্পর্শেই এই বৃষ্টিপাতের পরিস্থিতি।
রবির হাওয়াখবর
আজ সকালের আবহাওয়া খবরেই জানা গিয়েছে, রবিবার থেকেই এখানে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কাল পরশু বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত রয়েছে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী ২৪ ঘন্টায়। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এর অভিমুখ। আগামী ২৪ ঘণ্টায় রিকার্ভ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী নিম্নচাপ রূপে।
মেঘলা আকাশ, বৃষ্টি
পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা-সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী দু-দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তার পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
পার্বত্য এলাকায় বৃষ্টি
উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আগামী সাত দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলায় ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
রাজ্যে রাজ্যে
প্রবল বৃষ্টি দক্ষিণ ভারতে। তামিলনাড়ু কেরালা ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা ছিলই। ছিল তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল, সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।