• মেট্রোয় মরণঝাঁপ, রবিবার বিকেলে মহানায়ক উত্তমকুমার স্টেশনে হুলস্থুল
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • ছুটির বিকেলে ব্লু লাইনে মেট্রোয় (Kolkata Metro) মরণঝাঁপ। মৃত্যু ২৫ বছর বয়সি এক যুবকের। অল্প সময়ের জন্য ডাউন লাইনে থমকায় মেট্রোর চাকাও। রবিবার বিকেলের ঘটনা। যদিও ছুটির দিন হওয়ায়, এমনিতেই মেট্রোর সময়-ব্যবধান অন্য দিনের তুলনায় বেশি। ফলে খুব একটা সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের। দ্রুত পরিষেবা স্বাভাবিক করেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

    মেট্রো সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে ২০ নাগাদ মহানায়ক উত্তমকুমার স্টেশনে (Uttam) এই ঘটনা ঘটে। ডাউন লাইনে এক যাত্রী আচমকাই ঝাঁপ মারেন। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। ছুটে আসেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা।

    থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। ৪টে ৫০-এর মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। তবে ব্লু লাইনে প্রায়শই এই ঝাঁপ মারার অভিযোগ ওঠে। এ ছাড়া পাওয়ার ব্লক, সিগন্যাল সমস্যার অভিযোগও ভোগায় যাত্রীদের।

  • Link to this news (এই সময়)