-এর পানশিলা গ্রামে। হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে রোজা রেখেই কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোটরা পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাসুদেব নন্দী দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার সকালে প্রয়াত হন। বাড়িতে তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও মেয়ে ছাড়া আর কেউ না থাকায় দেহ সৎকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
খবর পেয়ে এগিয়ে আসেন এলাকার কয়েক জন সংখ্যালঘু যুবক। সারাদিন রোজা রেখে তাঁরা গ্রামের হিন্দু প্রতিবেশীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেহ শ্মশানে নিয়ে যান। গ্রামের রাস্তায় হরিনামসংকীর্তনের সুরের পাশাপাশি দেখা যায় গামছা কাঁধে মুসলিম প্রতিবেশীদের উপস্থিতি।
শেষ পর্যন্ত
-এ সম্পন্ন হয় দাহকার্য।
কোটরা পঞ্চায়েতের প্রধান
জানান, মানবিকতার টানেই এই উদ্যোগ। স্থানীয়দের কথায়, বহু বছর ধরেই দুই সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে বসবাস করেন। রমজানের রোজার মধ্যেও প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো সেই সহাবস্থানেরই প্রমাণ।